মালদা

তোলাবাজদের হাতে আক্রান্ত এক শ্রমিক ঠিকাদার, লুঠ ৫০হাজার টাকা

তোলাবাজদের হাতে আক্রান্ত এক শ্রমিক ঠিকাদার। তোলা দিতে অস্বীকার করায় পথ আটকে বন্দুকের বাঁট, লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয় এই শ্রমিক ঠিকাদারকে।এরপর শ্রমিক ঠিকাদারের ৫০হাজার টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতিরা।  বৃহস্পতিবা রাতে এই ঘটনা ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকায়। আহত শ্রমিক ঠিকাদার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনার অভিযোগ জানানো হয়েছে বৈষ্ণবনগর থানাতে। ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তরা এখনও অধরা।

            পুলিশ সূত্রে জানা গেছে শ্রমিক ঠিকাদার আহেদুর শেখ মোটরবাইকে করে    বৈষ্ণবনগর থানার ভগবানপুরের দিকে যাচ্ছিলেন। পথে তফিজুল শেখ ও জাহিদুল শেখ নামে দুই দুষ্কৃতি তার পথ আটকায় এবং টাকার দাবী করে। সে টাকা দিতে অস্বীকার করতেই তারা চড়াও হয় আহেদুরের উপর। এরপর আহেদুরের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। আহেদুরের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং  তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার আঘাত গুরুত্বর থাকায় সে বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন।